কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৮/ইস্ট এলাকায় মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মো. জুবায়ের (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের নির্দেশনায় ক্যাম্প-৮/ইস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক অবস্থায় জুবায়েরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে শুক্রবার রাত ১টা ২৫ মিনিটের দিকে আটক ব্যক্তি একটি মাটির ভিটা দেখিয়ে সেখানে কয়েক মাস আগে অস্ত্র ও গুলি পুঁতে রাখার কথা জানায়। পরে ওই স্থান খনন করে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ৮ এপিবিএনের অধিনায়ক জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
