ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রজন্ম তিতাস’-এর উদ্যোগে এডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নবীনগরের আয়েশা আমজাদ টাওয়ারের মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মান্নান। মুক্তিযোদ্ধা ও উদ্ভিদতত্ত্ববিদ এবং প্রজন্ম তিতাসের সভাপতি নুরুল আমিন কাউসারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ, নাট্যাভিনেতা ও প্রজন্ম তিতাসের সাধারণ সম্পাদক ইকবাল সাথী, সহপাঠী রিক্তা রাণী দেবী, অধ্যাপক আব্দুল হাফেজ, নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নাট্যব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদ, প্রয়াতের পরিবারের পক্ষে নাজনীন বীথি এবং নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা তাদের বক্তব্যে রফিকুলের বর্ণাঢ্য জীবন, কর্ম ও অবদানের স্মৃতিচারণ করেন। তারা বলেন, তার আদর্শ ও কর্ম সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় বক্তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
নবীনগরে রফিকুলের স্মরণসভা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
