৭ই নভেম্বরের চেতনা হোক জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সমৃদ্ধ দেশ গড়ার প্রেরণা

সিলেটে মিফতাহ্‌ সিদ্দিকী

৭ই নভেম্বরের চেতনা হোক জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সমৃদ্ধ দেশ গড়ার প্রেরণা

ফন্ট সাইজ:

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্‌ সিদ্দিকী বলেছেন, ৭ই নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্যদিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ৭ই নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক। এই চেতনা ধারণ করেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। শনিবার বিকালে সিলেট রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র?্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি লে. অধ্যাপক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাব ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সাংঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম বাবুর যৌথ সঞ্চালনায় সহ-সভাপতি রাসেল মাহবুব স্বাগত বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক এবং মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সদস্য সালেহ আহমদ খসরু। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক এবং মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও আহ্বানে আমরা দেশকে স্বাধীন করতে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম। মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে আমরা প্রত্যক্ষভাবে লড়াই করেছি, ত্যাগ স্বীকার করেছি। তাই এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামের ইতিহাস আমাদের অজানা নয়।