শার্শায় ধানক্ষেত থেকে পিস্তল উদ্ধার পুলিশ দেখে পালালো দু’জন

ফন্ট সাইজ:

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত দুই ব্যক্তি পালিয়ে যায়। শুক্রবার দুপুরে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদে শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই এলাকার ধানক্ষেতের মধ্যে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তিকে পালিয়ে যেতে দেখে পুলিশ। শার্শা থানার ওসি শামিনুল হক জানান, পিস্তল উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।