আশেকানে রাসূলের দ্বীনি সংগঠন ‘দাওয়াতে ইসলামী’র তিনদিনের ইজতেমা সফল করতে রংপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছেন ‘দাওয়াতে ইসলামী’র সাথীরা। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেনের হাতে ইজতেমার দাওয়াতপত্র দিয়ে ইজতেমায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- রংপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টু, পরিচালক কামাল হোসেনসহ অন্যরা। আগামী ১৮ থেকে ২০শে নভেম্বর তিনদিনব্যাপী ঢাকার দিয়াবাড়ি উত্তরার সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন ময়দানে এই ইজতেমায় মিলাদ, জিকির, নাত ও দোয়া অনুষ্ঠিত হবে। ইজতেমাকে ঘিরে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে একটি হোটেল মিলনায়তনে দাওয়াতে ইসলামের মুবাল্লিগে দাওয়াতে ইসলামী মুহাম্মদ কামাল আত্তারী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করলো, তার পূববর্তী গুনাহের কাফফারা হয়ে গেল। ইলমে দ্বীন অর্জন করার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া এবং ফিরে না আসা পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকেন। আজ অধিকাংশ মুসলমান ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণে গুনাহের সাগরে তলিয়ে যাচ্ছে। এই ফিতনা-ফ্যাসাদের যুগে ‘দাওয়াতে ইসলামী’র সুন্নতে পূর্ণ মাদানী পরিবেশে দ্বীনি শিক্ষা, সুন্নতের উপর আমল, গুনাহ থেকে বিরত ও ইমানের হেফাজতের মন-মানসিকতা গড়ার লক্ষ্যে তিনদিনের সুন্নতে ভরা ইজতেমায় বিষয়ভিত্তিক বয়ান ও দোয়া অনুষ্ঠিত হবে।
রংপুরে ‘দাওয়াতে ইসলামী’র মতবিনিময়
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
