খুলনার আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলার মৃৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিমকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাকে এসআরবি-৭ এর সহায়তায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জসিম সোনাডাঙ্গা থানার তমুজউদ্দিন বাইলেন সড়কের হোসেন আলীর ছেলে ও আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এসআরবি’র প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে তার অবস্থান নিশ্চিত হয়ে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
