চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ফন্ট সাইজ:

চট্টগ্রামে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি। গতকাল জুমার নামাজের পর নগরীতে আয়োজিত এ পদযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। সংগঠনটির সদস্য ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মিছিলে ব্যাপক জনসমাগম ঘটে। ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও নিহত ছাত্রনেতা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গত ৭ই অক্টোবর পঞ্চগড় থেকে এ কর্মসূচি শুরু হয়। পদযাত্রায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পাশাপাশি জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবি জানানো হচ্ছে।

এর আগে গত ২৩শে অক্টোবর কর্মসূচির ১৭তম দিনে পদযাত্রাটি ঢাকায় পৌঁছায়। ওইদিন অংশগ্রহণকারীরা প্রায় ২৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকাল ৪টার দিকে রাজধানীর শাহবাগে পৌঁছান। সেখানে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে পথসভা করেন তারা। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, দেশের দক্ষিণের সর্বশেষ উপজেলা টেকনাফে গিয়ে এ পদযাত্রা শেষ হবে।
এ ছাড়া ঢাকার শাহবাগে বড় পরিসরে সমাবেশ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে সংগঠনটির।