পর্যটন নিয়ে কন্টেন্ট তৈরি করে সম্মাননা পেয়েছেন সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমন। শুক্রবার পর্যটন নগরী কক্সবাজারে সি ওয়ার্ল্ড হোটেলে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত অনুষ্ঠানে ইমনকে এ সম্মাননা প্রদান করা হয়।
সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন তার একটি ভিডিওতে মনখালি গ্রামকে কক্সবাজারের সুইজারল্যান্ড হিসেবে উল্লেখ করেছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে তা এখন কক্সবাজারের সুইজারল্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিনিয়ত সেখানে পর্যটকদের ভিড় বাড়ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ এর সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ এম. এ. বাশার আবু, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ এর নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু। সভাপতিত্ব করবেন: মো. গোলাম ফারুক মজনু, নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ।
পর্যটন নিয়ে কন্টেন্ট তৈরি করে সম্মাননা পেলেন সাংবাদিক ইমন
স্টাফ রিপোর্টার
বিবিধ
২ ঘন্টা আগে
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৮ঃ৪০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
