রাজধানীর বারিধারায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করতো। নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি পরিবহন কতৃপক্ষ।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীতে বাসে আগুন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৮ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
