জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শাহেদ আলী। জেলা শাখার রুকনদের (সদস্য) প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে দলের আমীর আনুষ্ঠানিকভাবে সারা দেশের বিভিন্ন জেলা ও মহানগরীর সঙ্গে মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত আমীরের নামও ঘোষণা করেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলার রুকনদের গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়। স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার শাহেদ আলীর দূরদর্শী নেতৃত্বে মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং গণমানুষের অধিকার আদায়ে দলটি অগ্রণী ভূমিকা পালন করবে। পুনরায় আমীর নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শুভাকাক্সক্ষীরা।
মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর পদে পুনরায় ইঞ্জিনিয়ার শাহেদ আলী নির্বাচিত
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
