সিরাজগঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। নিষিদ্ধ মাছ মজুতের দায়ে এ সময় দু’জনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ হওয়া মাছ স্থানীয়দের এতিমখানায় বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে বলে আমরা খবর পাই। এমন গোপন সংবাদে আড়তে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই লাখের অধিক টাকা। পরে জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।