উখিয়ায় পাহাড়ি বালুভর্তি দুই ডাম্পার জব্দ

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি বালু পরিবহনের সময় দু’টি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার থাইংখালী বিটের ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বালুভর্তি ডাম্পার দু’টি জব্দ করা হয়। পরে ডাম্পার দু’টি উখিয়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেয়া হয়েছে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বনবিভাগের অন্যান্য কর্মীরা অংশ নেন। পাহাড়ি বালু পরিবহনের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।