নাটোরে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় একজনের বদলি পরীক্ষা দিতে এসে ২১ দিনের কারাদণ্ড হয়েছে এক যুবকের। এ ছাড়া, তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত যুবক মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লা বড়াইগ্রাম উপজেলার জোয়ার ইউনিয়নের খলিল মোল্লার ছেলে। নাটোর বিআরটিএ’র কর্মকর্তা উত্তম কুমার দেব শর্মা জানান, বৃহস্পতিবার সকালে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এ সময় তাকে সন্দেহ হলে কাগজপত্র তল্লাশি করলে আরেকজনের পরিবর্তে পরীক্ষায় অংশ নেয়ার প্রমাণ পেলে তাকে সাজাসহ জরিমানা করা হয়। পরে তাকে আটক করে কারাগারে প্রেরণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিআরটিএ’র বদলি পরীক্ষা দিতে এসে কারাদণ্ড
নাটোর প্রতিনিধি
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
