খুলনায় প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটলো ডুমুরিয়ায়। গতকাল দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করে দুই দুর্বৃত্ত। মোটরসাইকেলে এসে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় তারা। গতকাল বেলা আনুমানিক দুইটার দিকে গফফারের চায়ের দোকানের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, তরিকুল বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
খুলনায় দিনদুপুরে গুলিতে যুবক খুন
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
