পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

ফন্ট সাইজ:

পটুয়াখালীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয় পটুয়াখালীর যৌথ আয়োজনে “ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়; দিনে দিনে বড় হয়” এই সেøাগান নিয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এ সময় ডিসি স্কয়ার মাঠে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও রঙিন বেলুন ফেস্টুন এবং শান্তির পায়রা কবুতর উড়ানো হয়। পরে ডিসি স্কয়ার মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন এর সভাপতিত্বে ও শিক্ষিকা সোনামনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, জেলা জামায়াতের আমীর এডভোকেট মো. নাজমুল আহসান, দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মো. বশির আহম্মদ। স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় পটুয়াখালীর সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর সিকদার। মেলায় স্বাগতিক পটুয়াখালী জেলাসহ বিভিন্ন স্থান থেকে আসা উদ্যোক্তাদের বিভিন্ন প্রোডাক্টের পণ্য বিকিকিনির জন্য ১৩৫টি স্টলসহ শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলাসহ প্রায় অর্ধশত রাইডার রয়েছে। মেলা চলবে ১৪ই নভেম্বর পর্যন্ত। মেলা মঞ্চে প্রতিদিন স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।