এক অনুষ্ঠানে মৌসুমী মুন্নী

এক অনুষ্ঠানে মৌসুমী মুন্নী

ফন্ট সাইজ:

গত ৩রা নভেম্বর ছিল চলচ্চিত্রের নন্দিত নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। জন্মদিনে তারই প্রিয় বান্ধবী শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী জন্মদিনকে বিশেষায়িত করে তোলেন। যেহেতু দু’জনই যুক্তরাষ্ট্রে আছেন, তাই প্রায় সময়ই দুই বান্ধবীর দেখাও হয়ে যায় এখানে-সেখানে। আবার দু’জন বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে অংশগ্রহণ করেন। যেমন আগামী ১৫ই নভেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে মৌসুমী-মুন্নীকে। সেদিন সিলেটের ‘বিয়ানী বাজার জনকল্যাণ’ সমিতির অভিষেক অনুষ্ঠানে পারফর্ম করবেন তারা দু’জন।

বিষয়টি নিশ্চিত করে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, আগামী ১৫ই নভেম্বর মিশিগানে বিয়ানী বাজার জনকল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে আমি আর মুন্নী অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে এবং ভীষণ উপভোগ্য হয়ে উঠবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি। আমার প্রিয় বান্ধবী মুন্নী সঙ্গে থাকলে সময়টা দারুণ কাটে। যেমন গত ৩রা নভেম্বর আমার জন্মদিনটিও বিশেষয়াতি করে তুলেছিল মুন্নী। তার প্রতি অনেক অনেক ভালোবাসা। মুন্নী বলেন, মৌসুমীর কিছুদিন আগে গ্রিনকার্ড হলো, আমি কি যে খুশি হয়েছি— তা ভাষায় প্রকাশের নয়। আমি মৌসুমীর সঙ্গে সব সময়ই তার সুখে-দুঃখে পাশে আছি। এখানে এসেও আমরা প্রায় সময়ই একে অন্যের সঙ্গে দেখা করি। আমার কাছে মৌসুমী শুধুই একজন বন্ধু নয়, একজন প্রাণের মানুষ; যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, ভালোবাসি। মৌসুমীর ক্ষেত্রেও তাই।