নতুন সিনেমা ‘কুয়াশা’ নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক সায়মন তারিক। এতে অভিনয় করবেন অভিজ্ঞ অভিনেতা তুষার খান। আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। তবে সিনেমার গল্প, চরিত্র কিংবা অন্য অভিনয়শিল্পীদের বিষয়ে বিস্তারিত জানাননি নির্মাতা। এতে একটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা নূতনও। তুষার খানের অভিনয়জীবন শুরু ১৯৮২ সালে মঞ্চনাটকের মাধ্যমে। এরপর অসংখ্য টিভি নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি।
নতুন সিনেমায় তুষার খান
স্টাফ রিপোর্টার
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
