‘জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ’- এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।
সংবাদটি প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে ওই নারীকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করেছেন গোলাম মাওলা রনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ট বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’
তবে গোলাম মাওলা রনি অস্বীকার করলেও এনসিপি নেতারা মানবজমিনকে জানিয়েছেন, ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন। তিনি গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী। এছাড়া তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।
