মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা বড় ধরনের জয় পেয়েছে। এরপরই এশিয়ার বাজারে তেল ও ডলারের বড় দরপতন ঘটেছে। এই ফলাফল যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধ করার আশাকে জোরালো করেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারস এক রাতের ব্যবধানে প্রায় ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে নেমে এসেছে। এটি গত ছয় বছরের মধ্যে তেলের সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। জ্বালানি তেলের এই দরপতন বন্ড মার্কেটের উত্থান ঘটেছে। তবে এতে কমেছে ডলারের দাম। ডেমোক্রেটরা নবায়নযোগ্য জ্বালানির প্রতি সমর্থন বাড়াবে এমন প্রত্যাশায় সোলার সাপ্লাই চেইন বা সৌর খাতের শেয়ারগুলোর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
কঠোর প্রবিধান ও নিয়মনীতির আশঙ্কায় এশিয়ায় ডেটা সেন্টার কোম্পানি এবং তাদের সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরপতন ঘটেছে। টেক্সাস ও জর্জিয়ায় ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ চেয়ে প্রচারণা চালানো ডেমোক্রেট প্রার্থীরা জয়লাভ করায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রবৃদ্ধিতে সাময়িক ধীরগতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানির উচ্চ মূল্যের কারণে রিপাবলিকানদের পরাজয় ঘটেছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। এটি যুদ্ধ অবসানের পথ সুগম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
