ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ডস করপস (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতে চারটি তেল ট্যাংকার ধ্বংস হয়েছে। আক্রান্ত তেল ট্যাংকারগুলোতে এখনও আগুন জ্বলছে। পাশাপাশি আরও দুটি জাহাজকে আটকে দেয়ার দাবি করেন তারা।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, প্রণালির দক্ষিণ অংশে ইরান কর্তৃক নিষিদ্ধ রুট অতিক্রমের চেষ্টা করার সময় ট্যাংকারগুলো মাইনের সংস্পর্শে আসে এবং বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন:
বির্তককে উড়িয়ে দিয়ে বিজয়ী হলেন ইলহান ওমর
বিবৃতিতে আরও জানানো হয়, আজ সকাল সাড়ে চারটায় হরমুজ প্রণালির ওপর নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে পরিচালিত এক অভিযানের মাধ্যমে ৫৬তম মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। আইআরজিসির যোদ্ধারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে প্রস্তুত বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
