রিপাবলিকানদের ৩ দশকের সিনেট আসন কেড়ে আনলেন অ্যানি অ্যানড্রুজ

রিপাবলিকানদের ৩ দশকের সিনেট আসন কেড়ে আনলেন অ্যানি অ্যানড্রুজ

ফন্ট সাইজ:

নতুন ইতিহাস সৃষ্টি করেছেন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্রেট প্রার্র্থী অ্যানি অ্যানড্রুজ। তিন দশক ধরে রিপাবলিকানদের দখলে থাকা এই আসন পুনরুদ্ধার করেছেন তিনি। বলেছেন, দেশবাসী দেখিয়ে দিয়েছে কী সম্ভব। সিনেট নির্বাচনে অপ্রত্যাশিত জয় উদ্যাপন করে এ কথা বলেছেন অ্যানি অ্যানড্রুজ।

তিনি বলেন, আমার মনে হয়, আমরা এইমাত্র ইতিহাস সৃষ্টি করেছি। নির্বাচনে অপ্রত্যাশিতভাবে সিনেটর ডারলিন গ্রাহামকে পরাজিত করেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রায় তিন দশক ধরে রিপাবলিকানদের দখলে থাকা একটি আসন ডেমোক্রেটদের হাতে চলে এসেছে। তিনি হবেন সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত প্রথম নারী মার্কিন সিনেটর। বিজয় উদ্যাপনে অ্যানি অ্যানড্রুজ মঞ্চে আসেন ডলি পার্টনের জনপ্রিয় গান ‘নাইন টু ফাইভ’-এর সঙ্গে। এ সময় উচ্ছ্বসিত সমর্থকরা উল্লাস, স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তাকে স্বাগত জানান।