প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট কার্যালয় সাক্ষাতে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান সফরের সে দেশের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিভিন্ন দিক, সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয় এবং জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার বিষয়বস্তু প্রেসিডেন্টকে অবহিত করেন। এ সময় তারা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
প্রেসিডেন্ট এ সফরে দু’দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব, বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান প্রেসিডেন্ট। গত ২৬শে অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান চারদিনের জাপান সফর করেন।
সাক্ষাতের সময়ে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব, একান্ত সচিব-২ সহ বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
