এক কর্মস্থলেই কারও চাকরির বয়স ৯ বছর, কারও ৮ বছর। এমনকি ১৫/১৬ বছর ধরে থাকার রেকর্ডও আছে। এতে নানা অভিযোগের পাল্লাও ভারী হয়েছে অনেকের। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের সুবিাধজনক জায়গায় জেঁকে বসা চতুর্থ শ্রেণির এই কর্মচারীদের বদলি ঝড় উঠেছে। সোমবার জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে দপ্তরি, অফিস সহায়ক ও জারিকারক পদে কর্মরত ৫৬ জনকে একসঙ্গে বদলি করা হয়েছে। এরমধ্যে ৬ জন দপ্তরি, ২৬ জন অফিস সহায়ক এবং ২৪ জন প্রসেস সার্ভার। তাদেরকে ৮ই নভেম্বর পূর্বাহ্ণে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এই প্রথম একসঙ্গে এতো
বেশিসংখ্যক ৪র্থ শ্রেণির কর্মচারীর বদলির আদেশ হয়েছে। নেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল হক সজীব এই বদলি আদেশে স্বাক্ষর করেন। তিনি বলেন,আমি ২বছর ধরে এখানে আছি। এরমধ্যে এটাই বড় অর্ডার। প্রয়োজন অনুসারেই এটি করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, এদের অনেকে এখানে ৫/৭ বছর ধরে আছে। বদলানো দরকার।
দপ্তরি পদে বদলি আদেশ হওয়া ৬ জনের মধ্যে মো. আমীর হোসেনকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নবীনগরে বদলি করা হয়েছে। এর আগে কসবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংযুক্ত ছিলেন তিনি। সদর উপজেলার মোসাম্মৎ বকুল সংযুক্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় ছিলেন। নতুন আদেশে তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এর গোপনীয় শাখায় সংযুক্ত করা হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের জারু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর ইউএনও অফিসে সংযুক্ত ছিলেন। তাকে বিজয়নগরে বদলী করে সংযুক্ত করা হয়েছে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। নবীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হেলিম মৃধা সংযুক্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় ছিলেন। সেখান থেকে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলি আদেশের পাশাপাশি তাকে সংযুক্ত করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখায়। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের রুবেল আহমেদ সংযুক্ত ছিলেন নবীনগর ইউএনও অফিসে, তাকে আখাউড়া ইউএনও অফিসে বদলি করা হয়েছে। আশুগঞ্জ ইউএনও অফিসের সুশান্ত রায় সংযুক্তিতে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে ছিলেন। সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখায় বদলী আদেশ করে সংযুক্ত রাখা হয়েছে সার্কিট হাউজে।
অফিস সহায়ক পদে মোট ২৬ জনকে বদলী করা হয়েছে। মো. ইয়াছিন মিয়াকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারী শাখা থেকে সরাইল ইউএনও অফিসে, মো. আবুল হোসেনকে থানা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ডিসি’র কার্যালয়ের শিক্ষা ও কল্যান শাখায়,মো: ফাইজুল ইসলামকে নাসিরনগর ইউএনও অফিস থেকে আশুগঞ্জ ইউএনও অফিস, সুলতানা আক্তারকে ডিসি কার্যালয়ের তথ্য ও অভিযোগ শাখা থেকে শিক্ষা ও কল্যাণ শাখায়, সোহেল আহমেদ নেজারত শাখা থেকে এডিসি’র (সার্বিক) গোপনীয় শাখায়, কসবা ইউএনও অফিসের মোছাম্মৎ ছাবেরা আক্তার চৌধুরীকে কসবা ইউএনও অফিস থেকে ডিসি অফিসের তথ্য ও অভিযোগ শাখায়, লোকমান হোসেনকে সদর ইউএনও অফিস থেকে বিজয়নগরে, মোসাম্মৎ নাদিরা বেগমকে ডিসি কার্যালয়ের নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ) থেকে গোপনীয় শাখায়, মাহমুদা আক্তারকে শিক্ষা ও কল্যাণ শাখা থেকে জেএম শাখা,ময়না বেগমকে আশুগঞ্জ ইউএনও অফিস থেকে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখায়, মো. রফিকুল ইসলামকে জেএম শাখা থেকে নবীনগর ইউএনও অফিসে, রেকর্ডরুমে সংযুক্ত এডিসি (সার্বিক) এর গোপনীয় শাখার মো. মতিউর রহমানকে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখায়, জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার চন্দন সরকারকে কসবা ইউএনও অফিসে, জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার আমিনুল ইসলাম রিপনকে সদর ইউএনও অফিসে,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর গোপনীয় শাখার বুশরা আক্তারকে জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর গোপনীয় শাখার সেন্টু লাল দাসকে সাধারণ শাখায় এবং সংযুক্তিতে নেজারত শাখায়, শাহিনুর রহমানকে সাধারণ শাখা থেকে এডিসি (সার্বিক)-এর গোপনীয় শাখা, রিংকু রানী মল্লিক সরাইল ইউএনও অফিস থেকে নাসিরনগর ইউএনও অফিস, পুলক চন্দ্র রায়কে জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে নেজারত শাখায়,তানজিনা আক্তারকে সাধারণ শাখা থেকে সংযুক্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখায়, রফিকুল ইসলামকে নবীনগর ইউএনও অফিস থেকে এডিসি (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)-এর গোপনীয় শাখায়, ডিসি কার্যালয়ের গোপনীয় শাখার খায়েস মিয়াকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের গোপনীয় শাখায়, কামরুন নাহারকে এডিসি (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)-এর গোপনীয় শাখা থেকে এডিসি (শিক্ষা ও আইসিটি) গোপনীয় শাখায়, ইকরাম হোসেনকে নেজারত শাখা থেকে সংযুক্তিতে এডিসি (শিক্ষা ও আইসিটি)-এর গোপনীয় শাখা, মো. জামাল মিয়াকে স্থানীয় সরকার শাখা থেকে নেজারত শাখায় (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ), সংযুক্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট, বিজয়নগর ইইএনও অফিসের মো. শাকিল মিয়াকে ডিসি কার্যালয়ের নেজারত শাখায় (থানা ম্যাজিস্ট্র্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ)। প্রসেস সার্ভার পদের সৈয়দ ইলিয়াছ করিমকে ডিসি’র কার্যালয় থেকে বাঞ্ছারামপুর, মো. ইসমাইল মিয়াকে সদর ইউএনও অফিস থেকে সংযুক্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে সংযুক্ত থাকা মো. নজরুল ইসলামকে নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেটের অন্তর্ভুক্ত পদ), মো. আমিনুল ইসলামকে সরাইল ইউএনও অফিস থেকে নাসিরনগরে, সাল্লাদ মিয়াকে নেজারত শাখা(থানা ম্যাজিষ্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ) থেকে আখাউড়া ইউএনও অফিসে, ইউনুছ মিয়াকে ডিসি কার্যালয়ের নেজারত শাখা থেকে নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ), নোয়াব মিয়াকে নেজারত শাখায় (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ), সংযুক্তিতে জেলা প্রশাসকের আইসিটি শাখায়, মোজাম্মেল মোতাইদ সরাইল ইউএনও অফিস থেকে নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ), সংযুক্তিতে আশুগঞ্জ ইউএনও অফিস, রফিকুল ইসলামকে নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ) থেকে সংযুক্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্পডেস্ক শাখায়, জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখায় সংযুক্ত থাকা আখাউড়া ইউএনও অফিসের মো. মেহেদী হাসানকে কসবা ইউএনও অফিস, মো. মানিক মিয়াকে নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ) থেকে সংযুক্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট, মো. কামাল উদ্দিনকে নবীনগর ইউএনও অফিস থেকে সরাইল ইউএনও অফিস, শ্রীকান্ত কুমার দাসকে কসবা থেকে আশুগঞ্জ, মো. শেখ গিয়াস উদ্দিন সুজনকে নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ) থেকে বাঞ্ছারামপুর ইউএনও অফিস, কামাল মিয়াকে নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ) নাসিরনগর থেকে সংযুক্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখায়, জালাল উদ্দিনকে নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ) থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর ইউএনও অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখায় সংযুক্ত আখাউড়া ইউএনও অফিসের রতন মিয়াকে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ) এবং সংযুক্তিতে সাধারণ শাখায়, বোরহান উদ্দিনকে সদর ইউএনও অফিস থেকে বিজয়নগর ইউএনও অফিস, সদর ইউএনও অফিসে সংযুক্ত থাকা আশুগঞ্জ ইউএনও অফিসের মোতাহার হোসেনকে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ), আখাউড়া ইউএনও অফিসে সংযুক্ত কসবা ইউএনও অফিসের মো. জামাল হোসেনকে নাসিরনগর ইউএনও অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখায় সংযুক্ত বাঞ্ছারামপুর ইউএনও অফিসের হাবিবুর রহমান চৌধুরীকে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায়, আলী আক্কাছকে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখা (থানা ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত পদ) থেকে সংযুক্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট, নবীনগর ইউএনও অফিসে সংযুক্ত বাঞ্ছারামপুরের আবু কাইয়ুমকে নবীনগর ইউএনও অফিসে, ইসরাইল হাসানকে নাসিরনগর ইউএনও অফিস থেকে কসবা ইউএনও অফিসে বদলি করা হয়েছে।
