শিবগঞ্জে মাঠ থেকে নবজাতক উদ্ধার

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঈদগাহ মাঠ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার মিয়াপাড়া গ্রামের ঈদগাহ’র বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাস্তার পাশে দুই শিশু খেলাধুলা করছিল। এ সময় তারা বালুর মধ্যে কিছু একটা দেখতে পায়। পরে মো. ইব্রাহিম আলী ওই দুই শিশুর কাছ থেকে রাস্তার পাশে কিছু পড়ে থাকার বিষয়টি জানতে পারেন। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুকে দেখতে পান। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন। কে বা কারা নবজাতক শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।