বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ২ (দুই) সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। রোববার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়। বিবৃতিতে বলা হয়, আংশিক আহ্বায়ক কমিটি আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।
ঢাকা উত্তর বিএনপি’র কমিটি ঘোষণা
আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১ নভেম্বর (রবিবার), ২০২৬, ৯ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
