কুমিল্লা মহানগরীর সাবেক আমীরসহ দুই নেতাকে বহিষ্কার করলো জামায়াত

কুমিল্লা মহানগরীর সাবেক আমীরসহ দুই নেতাকে বহিষ্কার করলো জামায়াত

ফন্ট সাইজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাবেক আমীর ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা মহানগরীর সাবেক নায়েবে আমীর ও কেন্দ্রের তালিকাভুক্ত সদস্য (রুকন) একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে। গত ১৪ই অক্টোবর কুমিল্লা মহানগরী কার্যালয়ে সভা চলাকালীন সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ২৬শে অক্টোবর আমীরে জামায়াত ও সংসদের ম বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আলোচনাক্রমে নির্বাহী পরিষদ তাদের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে বলে (আজ ১ সেপ্টেম্বর রবিবার বিকেলে) জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।