দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারে ক্ষুব্ধ ওয়ার্নার, জবাব নেই কামিন্সের কাছে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারে ক্ষুব্ধ ওয়ার্নার, জবাব নেই কামিন্সের কাছে

ফন্ট সাইজ:

কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের শেষ দিনে লজ্জাজনক ব্যাটিং ধসের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ১৭৬ রানের বড় ব্যবধানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া করে প্যাট কামিন্সের দল। ম্যাচ চলাকালীন ফক্স স্পোর্টসে দেয়া প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার দলের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেন। পরে সংবাদ সম্মেলনে এসে সেই সমালোচনার কোনো উপযুক্ত জবাব খুঁজে পাননি অধিনায়ক কামিন্স।

এ পরাজয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল ও র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়ে ফেলেছে অজিরা। এর আগে ম্যাচ চলাকালীন ওয়ার্নার বলেন, ‘ভয়াবহ দৃশ্য। কোনোভাবেই অস্ট্রেলিয়াসুলভ ক্রিকেট নয়। লড়াইয়ের কোনো মানসিকতাই দেখা যায়নি। জঘন্য। পুরো সিরিজেই ব্যাটসম্যানরা সতীর্থ বোলারদের হতাশ করেছে।’

মার্নাস লাবুশেন, জশ ইংলিস ও ট্রাভিস হেডদের বাজে শট খেলে উইকেট বিলিয়ে দেয়ার কারণে তাদের ব্যাটিং লাইনআপ বালির বাঁধের মতো ভেঙে পড়ে। এমন অবস্থায় সংবাদ সম্মেলনে ওয়ার্নারের সমালচনার প্রসঙ্গে নিজের অসহায়ত্ব প্রকাশ করে কামিন্স বলেন, ‘আমি নিজেও আসলে জানি না এ ব্যাপারে কী বলতে পারি...।’

তবে পরাজয়ের পেছনের বাস্তবতা মেনে নিয়ে দলে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন অজি অধিনায়ক। কামিন্স বলেন, ‘সিরিজ হারের পর সবসময়ই পরিবর্তনের কথা ওঠে এবং এটি সম্ভবত ন্যায্যও বটে। আমরা খুবই ভালো একটি দল, কিন্তু এক নম্বরে ফিরতে হলে আমাদের আরেকটু ভালো করতে হবে। তাই হয়তো খেলার ধরনে পরিবর্তন আসবে, বা কিছু ক্ষেত্রে ক্রিকেটার পরিবর্তন হতে পারে।’

টসে হেরে বোলিং নেয়া এবং কেপ টাউনের পঞ্চম দিনের উইকেট নিয়ে সমালোচনা হলেও কামিন্স ২৮৮ রানের লক্ষ্যকে নাগালের মধ্যেই মনে করেন। তবে ৩৯ ইনিংস ধরে সেঞ্চুরি খরায় ভোগা লাবুশেনের মতো অভিজ্ঞ ব্যাটারদের ফর্মহীনতা দলটিকে কঠিন বিপদে ফেলেছে।