মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, লাঠিপেটা-টিয়ারশেল নিক্ষেপ, পুলিশের গাড়িতে আগুন

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, লাঠিপেটা-টিয়ারশেল নিক্ষেপ, পুলিশের গাড়িতে আগুন

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুর-১০ এ পুলিশের সঙ্গে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশ তাদের লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে। মিরপুর-১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে সকাল ৮ টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। পুরো এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।

এদিকে ইতিমধ্যেই পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার সচিবালয়ে এই ঘোষণা দেন তিনি।