পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শিলা (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি, পারিবারিক কলহের পাশাপাশি শিলার পৈতৃক সম্পত্তি ও জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পুলিশের প্রাথমিক সুরতহালে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর আলামত পাওয়া গেছে। শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকার নিজ বাসা থেকে শিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী রাসেল মাহমুদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে রাসেল মাহমুদের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পর থেকেই শিলার দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। সামান্য বিষয় নিয়েও তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। একাধিকবার রাতের বেলা শিলাকে বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি স্বজনদের। পরিবারের অভিযোগ, শিলার পৈতৃক সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নিতে চাপ দিতেন রাসেল। এমনকি জমি বিক্রি করে পাওয়া অর্থও স্বামীর হাতে তুলে দিতেন শিলা। ওই অর্থ দিয়ে রাসেল তার নিজের ব্যবসা ও প্রথম স্ত্রীর সংসার পরিচালনা করতেন। নিহত শিলার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে লাবিবা আক্তারের বক্তব্যেও উঠে এসেছে পারিবারিক অশান্তির চিত্র। সে জানায়, প্রায়ই তার মাকে রাতে বাসা থেকে বের করে দেয়া হতো। শিলার ছোট ভাই রাইসুল ইসলাম কমল বলেন, আমার বোনের মৃত্যু স্বাভাবিক নয়। তার স্বামী রাসেল গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছেন বলে আমাদের ধারণা।
যুবদল নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
