চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাচালানকালে দু’টি ডাম্প ট্রাক থেকে ৩০২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত, গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মুহুরী প্রজেক্ট ৪০ গেট এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, এ ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি উদ্ঘাটনে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মিরসরাইয়ে ৩০২ বস্তা সার উদ্ধার, আটক ৮
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
