গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মো. জহিরুল ইসলাম (৩৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাতে গফরগাঁও-টোক সড়কের দুগাছিয়া গ্রামের দুগাছিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জহিরুল ইসলাম উপজেলার শাঁখচূড়া গ্রামের মৃত মো. জালাল উদ্দিনের ছেলে। তিনি বাড়ির পাশে গলাকাটা বাজারের ফার্নিচার ব্যবসারী। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দুগাছিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে জহিরুল ইসলামসহ দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই রাত সাড়ে নয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জহিরুল ইসলামের মৃত্যু হয়। গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দু’টি উদ্ধার করে হেফাজতে নিয়েছে।