চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার কলকলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সহুবুল ইসলাম (৬০) উপজেলার কলকলিয়া গ্রামের মৃত দোস মোহাম্মদ হাজীর ছেলে। এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, শনিবার সকাল ৬টার দিকে গ্রেপ্তারকৃত সহুবুল অবৈধ মাদকদ্রব্যের একটি বড় চালান সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদে এসআরবি’র আভিযানিক দল তার বাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।
শিবগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ১
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
