কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। শনিবার দুপুর ১২টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপি’র দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠে বিজিবি’র টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৭৫ বোতল স্কাপ সিরাপ এবং ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯৮ হাজার টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দৌলতপুরে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
