যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করেননি। যার মধ্যে খুলনায় রয়েছে ৬টি কলেজ। যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার খুলনার শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মডেল মহিলা কলেজ (৩), ইনডিপেনডেন্ট আইডিয়াল কলেজ (১১), খুলনার কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির (৩), কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ (২৭), কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস কলেজ (১) ও খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ (১২)। এর মধ্যে খুলনার পাইকগাছার কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির কলেজটি থেকে ২০২৫ সালে ৫ জন পরীক্ষা দিয়েও কেউ পাস করেনি। এ বিষয়ে বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ২০২৫ সালে শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তাদের বক্তব্যও শোনা হয়েছে। কারণগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, এ বছরও শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের অধিভুক্তি নবায়ন বন্ধ করে দেয়া হতে পারে।
খুলনার ৬ কলেজে কোনো শিক্ষার্থী পাস করেননি
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
