নাটোরের বাগাতিপাড়ায় ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। প্রতিষ্ঠান ৩টিতে মোট পরীক্ষার্থী ছিল ১৩ জন। তাদের সবাই অকৃতকার্য হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার চিথলিয়া হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ১০ জন। তাদের মধ্যে কেউই উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে বাগাতিপাড়া পৌর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে একজন এবং তমালতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে দু’জন পরীক্ষায় অংশ নেয়। এই দুই প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীও পাস করতে পারেননি। এ নিয়ে বাগাতিপাড়া উপজেলার ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম বলেন, ‘ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
বাগাতিপাড়ায় ৩ কলেজে পাস করেননি কেউ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
