দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। আজ থেকে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রোববার রাত ১০টায় প্রচারিত হবে এটি।
তানভীর আহমেদ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী। প্রথম পর্বে থাকছেন কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণিজনদের জীবনদর্শন ও প্রতিকূলতা জয় করার গল্পের মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করাই আয়োজনের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন:
দীর্ঘদিন পর মাহি
