তিক্ত অভিজ্ঞতায় জেনিফার লরেন্স

তিক্ত অভিজ্ঞতায় জেনিফার লরেন্স

ফন্ট সাইজ:

নগ্ন দৃশ্যের শুটিং করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে সেই অভিজ্ঞতার কথা জানান তিনি। অভিনেত্রী বলেন, অনুমতি ছাড়াই কয়েকজন বহিরাগত কর্মী শুটিং সেটে ঢুকে পড়েন।

বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন তিনি। জেনিফারের মতে, বিশেষ করে নতুন ও তরুণ অভিনেত্রীদের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে এমন পরিস্থিতিতে সোচ্চার হওয়া জরুরি। এদিকে, ‘ডাই মাই লাভ’ সিনেমায় রবার্ট প্যাটিনসনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।