দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এসেছে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘জানোয়ার: দ্য বিস্ট’র প্রথম পোস্টার। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটির প্রায় ৭০ শতাংশ দৃশ্য জুড়ে রয়েছে দেশি রাস্তার কুকুর। প্রশিক্ষিত কুকুরের সংকটে ২০২১ সালে আটকে যায় এর নির্মাণকাজ। পরে নতুন করে শুরু হয় শুটিং।
১৯৬৫ থেকে ১৯৯০ সালের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে চার নবাগতসহ অভিনয় করছেন ১৫০ জন শিল্পী। কুকুর ও তৎকালীন পরিবেশের দৃশ্য ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে এআই ও ভিএফএক্স প্রযুক্তি।
আরও পড়ুন:
দীর্ঘদিন পর মাহি
