স্বস্তি পেলেন গায়ক অন্তু

স্বস্তি পেলেন গায়ক অন্তু

ফন্ট সাইজ:

গায়ক, মডেল ও গিটার প্রশিক্ষক আবু জাহিদ অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পায়নি পুলিশ। ইডেন কলেজের শিক্ষার্থী জান্নাতুন তাজরি অরার করা মামলার তদন্ত শেষে তাকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

পাশাপাশি মিথ্যা মামলা দায়েরের অভিযোগে অরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার অনুমতি চেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড ও চিকিৎসা প্রতিবেদনেও অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।