জামালপুরের মেলান্দহ উপজেলার এসএম শিখা মোখলেছুর রহমান কলেজে টানা দুই বছর এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি। ২০২৫ সালের মতো এবারো শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এমন ঘটনায় শিক্ষার মান নিয়ে উঠেছে প্রশ্ন। শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। কলেজটি উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকায় অবস্থিত। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চলতি বছর এসএম শিখা মোখলেছুর রহমান কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ব্যবসায় শাখা থেকে ২ জন ও মানবিক শাখা থেকে ২ জনসহ মোট ৪ জন পরীক্ষার্থী কেউই উত্তীর্ণ হতে পারেনি। গত বছরের ফলাফল থেকে জানা গেছে, ব্যবসায় শাখা থেকে ৪ জন ও মানবিক শাখা থেকে ৬ জন পরীক্ষার্থী ছিল। ওই বছরও তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। টানা দুই বছরই এসএম শিখা মোখলেছুর রহমান কলেজের ফলাফলে পাসের হার শূন্য। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, বিষয়টি আমরা তদন্ত করে প্রতিবেদন পাঠাবো।
টানা দুই বছর যে কলেজে পাস করেনি কেউ
জামালপুর শহর প্রতিনিধি
১ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
