ধানক্ষেতে আত্মগোপন করেও রক্ষা পেলেন না আ'লীগ নেতা মজনু সরকার

ধানক্ষেতে আত্মগোপন করেও রক্ষা পেলেন না আ'লীগ নেতা মজনু সরকার

ফন্ট সাইজ:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের(কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারকে (৪৬) জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানক্ষেত থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
​পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে মজনু সরকার সীমান্তবর্তী এলাকা জয়পুরহাটের কালাইয়ে গিয়ে একটি ধানক্ষেতে লুকিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।