২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ

ফন্ট সাইজ:

লাঞ্চের পরের সেশনটা দারুণ কাটালো বাংলাদেশ। নাঈম হাসানের ঘূর্নিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে আটকে দিলো টাইগাররা। ৮ ওভারে ৩২ রানের ব্যবধানে বাকি ৪ উইকেট হারালো ক্যারিবিয়ানরা। ২৭ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে নাজমুল হোসেন শান্তর দল।

বল হাতে ইনিংসে ৪ উইকেট তুলে নেন নাঈম। এ পথে জোসেফকে আউট করে লাল বলে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। অবশ্য নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২ বল খেলে রানের খাতা না খুলেই ফিরে গেছেন তানজিদ হাসান। ৪.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯ রান, লিড ৩৬ রানের।