পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী সভাপতি আবদুল হাকিম রানা, (কালবেলা/বিজয় টিভি/ চট্টগ্রাম মঞ্চ) সাধারণ সম্পাদক শফিউল আজম (আজাদী/ প্রতিদিনের বাংলাদেশ /সিটিজি পোস্ট) সহ নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পটিয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট একেএম শাহজাহান উদ্দিন। এ সময় নির্বাচন কমিশনার আবুল হোসাইন ও অধ্যাপক ভগীরথ দাশ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণকারী কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক (প্রথম আলো) অতিরিক্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আহমদ উল্লাহ (সমকাল), যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান বিনজু (আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (পূর্বকোণ), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী (মানবজমিন, আওয়ার টাইম, কালের কথা২৪.কম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (আমাদের সময়) প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রহমান (নয়া দিগন্ত) দপ্তর সম্পাদক কামরুল ইসলাম (আজকালের খবর/দক্ষিণ চট্টলা), ক্রীড়া সম্পাদক ওবাইদুল হক পিবলু (সিপ্লাস টিভি/ বাংলাদেশ বুলেটিন), তথ্য প্রযুক্তি সম্পাদক কাউছার আলম (কালের কণ্ঠ/পূর্বদেশ), কার্যকরী সদস্য এস এম এ কে জাহাঙ্গীর (ভোরের কাগজ), নুর হোসেন (ইনকিলাব), এস এম জুয়েল (আমার বার্তা/ ৭১ অনলাইন নিউজ) ও আবদুল্লাহ আল নোমান (প্রতিদিনের কাগজ/সময়ের কাগজ)।