কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য ও কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আহমেদ গিয়াস ছিলেন একজন নির্লোভ আর নিভৃতচারী সাংবাদিক। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত চট্টগ্রামের প্রাচীন পত্রিকা দৈনিক আজাদীর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাক, যায়যায়দিন পত্রিকাসহ একাধিক জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিক গিয়াস তিন পুত্রসন্তানের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক আহমেদ গিয়াসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক গিয়াস আর নেই
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
৩০ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
