ময়মনসিংহের ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন ও একেএম আরিফুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি পৌরসভার বালিয়ার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলপুর বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। অপরদিকে উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আরিফুল হকের নেতৃত্বে পৃথকভাবে র্যালি, সবাবেশ ও বৃক্ষরোপণ পালিত হয়েছে।
ফুলপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
৩০ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
