খেলতে গিয়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের রৌমারীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রৌমারী সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামের জিঞ্জিরাম নদীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো, চরবামনের চর গ্রামের নবীন চানের পুত্র নাঈম (৫) ও সুরুজ্জামানের পুত্র আব্দুল্লাহ (৬)। সম্পর্কে তারা চাচাতো ভাই। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে জিঞ্জিরাম নদীর পানিতে পড়ে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, কোন অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।