টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মহেড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশ্যে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর এর ‘ঠ’ বগিটি লাইনচ্যুত হয়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রেলের একজন স্টাফ আহত হয়েছেন বলে জানা গেছে। তবে রেল বগিচ্যুত হওয়ার সময় লাইনের কিছু সিøপার ভেঙে গেছে। দুপুরে সংবাদটি লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্থবির অবস্থার মধ্যেই ছিল। এতে কয়েকটি স্টেশনে ট্রেন আটকা পড়ে শত শত যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেককে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর জন্য স্টেশন ত্যাগ করতে দেখা গেছে। মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানান, বগিটি সরিয়ে নিয়ে রিলিফ ট্রেন এসে পৌঁছেছে। কাজ চলছে তবে রেল যোগাযোগ স্বাভাবিক হতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানান তিনি।
বগি লাইনচ্যুত, দিনভর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৩০ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
