মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগর ও নদীতে মাছ শিকারের দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা। তাই গভীর সাগরে যাত্রার উদ্দেশ্যে ট্রলার মেরামত, ট্রলার ধোয়া-মোছা ও ট্রলারে জাল তোলাসহ আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। তাদের আশা এবার জালে ধরা পড়বে কাক্সিক্ষত ইলিশ। তবে নিষেধাজ্ঞাকালীন সরকারি প্রণোদনার চাল প্রকৃত জেলেরা পায় না বলে দাবি তাদের। এ ছাড়া এই সময়ে সাগরে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন ছিল বলে জানান তারা। তবে অবরোধ সফল করতে জেলার নদী ও সাগরে ৪৮৪টি অভিযান ও ১২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৪৮ জেলেকে কারাদণ্ড, ১৬৭টি মামলা, ৩ লাখ ১১ হাজার টাকা জরিমানা ও প্রায় ২০ লাখ মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। ইলিশের বাধাহীন প্রজননের জন্য ৮ থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার।
মধ্যরাত থেকে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, কলাপাড়ায় চলছে জেলেদের প্রস্তুতি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৩০ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
