রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ফন্ট সাইজ:

রাজশাহীর পবায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পবা থানা পুলিশ মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পবা থানার ওসি আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের গলাসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো ছুরির আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ওসি জানান, রাতে বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। তদন্ত চলছে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে।