একপ্রান্ত আগলে রেখে লড়াই করে যাচ্ছেন সাদমান ইসলাম। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে দলীয় শতরানের কাছাকাছি পৌঁছে গেছে টাইগাররা। ২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৬। এর মধ্যেই ঘোষণা করা হয়েছে লাঞ্চ।
দলীয় ৯ রানের মাথায় জেইডেন সিলসের বলে ক্যাচ তুলে দিয়ে দ্রুতই ফিরে যান আরেক ওপেনার তানজিদ হাসান তামিম (৭)। তিনে নামা অভিজ্ঞ মুমিনল হক বেশ কিছুক্ষণ সঙ্গ দেন সাদমানকে। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ব্যক্তিগত ২৮ রানে ফিরে যান এ বাঁহাতি ব্যাটার। ব্যক্তিগত ৪২ রানে অপরাজিত আছেন সাদমান। ১৫ রানে আরেক প্রান্তে আছেন শান্ত।
